Posts

Showing posts from July, 2024

রেসলিং থেকে অবসর নিলেন জন সিনা❗

Image
এবার দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ার এবং ডব্লিউডব্লিউই এর ১৬ বারের চ্যাম্পিয়ন জন সিনা বিদায় জানালেন তার ক্যারিয়ারকে। জন সিনা! বাংলাদেশের ক্রীড়ামোধী দর্শকদের এই নামটি চিনতে খুব একটা বেগ পোহানোর কথা নয়। ক্ষুদে ভক্ত কিংবা তরুণ, সকল বয়সিরাই তার রেসলিংয়ের ভক্ত। ২০০২ সালে রেসলিংয়ে আত্মপ্রকাশ ঘটে সিনার। এরপর দ্রুত ভক্তদের মাঝে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তর্কাতীতভাবে, সিনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডব্লিউডব্লিউই সুপারস্টার বলা হয়। তার ক্যারিয়ারে বিখ্যাত দুটি ম্যাচ ছিল ২০১১ এবং ২০১২ সালের রেসেলম্যানিয়া ইভেন্টে। যে দুটিই ডোয়াইন ‘দ্য রক’ জনসনের বিপক্ষে খেলেছিলেন। প্রথমটিতে হেরে গেলেও দ্বিতীয়টি জয় পেয়েছিলেন সিনা। সাম্প্রতিক বছরগুলোতে রেসলিং রিংয়ে সিনা একটি ছোট টাওয়াল দেখাতেন যাতে লেখা, ‘কখনও হাল ছাড়বেন না’। শনিবার (৬ জুলাই) টরন্টোর স্কোটিয়াব্যাঙ্ক অ্যারেনায় ডব্লিউডব্লিউই-এর মানি ইন দ্য ব্যাংকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪৭ বছর বয়সি সিনা। এসময় সিনা বলেন, বিদায়ের জন্য এটি ‘নিখুঁত’ জায়গা। এখন সময় শেষ। এদিন সিনা এমন একটি শার্ট গায়ে জড়িয়েছেন যাতে লেখা ছিল ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ ট্যুর এবং জন সিনা ফেয়ারওয়...