Posts

Showing posts from October, 2024

আবারো আসছে জনপ্রিয় টিভি শো সিআইডি

Image
টানা ২০ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর ২০১৮ সালে শেষ হয়েছিল ভারতের দীর্ঘতম টিভি শো ‘সিআইডি’। ছয় বছর পর দ্বিতীয় মৌসুম নিয়ে টিভিতে ফিরছে সনি এন্টারটেইনমেন্ট টিভিতে প্রচারিত এই শো। এবং এই চ্যানেলে আবার সম্প্রচার হতে যাচ্ছে। সম্প্রতি সামাজিকমাধ্যমে সিআইডির একটি নতুন টিজার শেয়ার করেছেন, যেখানে বলা হচ্ছে আগের মতই এই নতুন শো-তেও থাকছেন এসিপি প্রচুমন চরিত্রে অভিনয় করা শিবাজী সত্যম, ইন্সপেক্টর দয়া চরিত্রে দয়ানন্দ শেট্টি এবং ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তব। জানা যায়, শনিবার (২৬ অক্টোবর ২০২৪ সাল) থেকে সনি টেলিভিশনের পর্দায় দেখা যাবে জনপ্রিয় সিরিয়ালটির প্রমো। এ তথ্য নিশ্চিত করেছেন ‘সিআইডি’র নির্মাতা বিপি সিং। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা শো-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরে নাগাদ এর শুটিং শুরু হতে যাচ্ছে। বড়দিন বা নতুন বছরকে সামনে রেখে ছোটপর্দায় ফিরবে সিআইডি ২। শো-র কলাকুশলীদের শেয়ার করা টিজারে দেখা গেছে, এসিপি প্রদুমনের ভূমিকায় আগের মতোই অভিনয় করছেন শিবাজী সত্যম যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ভারী বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায়...

বাপুসের কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত কবি শামীমরুমি টিটনকে সভাপতি হিসেবে অনুমোদন

Image
৫ অক্টোবর শনিবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে  দিনব্যাপী এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।  ফ্যাসিবাদের দোসর দালালদের পলায়নের পরে বাপুসকে সংগঠিত করতে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন কবি প্রাকৃতজ শামীমরুমি টিটন। সারা দেশের বাপুসের দায়িত্বশীল সদস্যদের অনুরোধে কবি প্রাকৃতজ শামীমরুমি টিটন এর সভাপতিত্বে ও মেট্রো পাবলিকেশন্সের পরিচালক আবুল বাসারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন, সাবেক পরিচালক কাজী জহুরুল ইসলাম বুলবুল,  রফিকুল ইসলাম, হুমায়ুন কবির,  সিলেট বিভাগীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলার সভাপতি জোবের আহমদ, পাবনা জেলা সাবেক সভাপতি আব্দুল মজিদ, ঢাকা বিভাগ দক্ষিণের সাধারণ সম্পাদক আক্তার পারভেজ মুন্না, মৌলভীবাজার জেলার যুগ্ম সম্পাদক এম. এম আতিকুর রহমান,  কিশোরগন্জ জেলার সুভ্রত দাস, চট্টগ্রাম জেলার রেজাউল করিম মন্জু, সিলেট বিভাগীয় সদস্য মুতাহিরুল ইসলাম, কক্সবাজার জেলার  বাকি বিল্লাহ প্রমুখ। দিনব...