সিটিসেল লাইসেন্স ফেরত চেয়েছে পুনরায় ব্যবসা ফেরত আসার জন্য
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল পুনরায় ব্যবসায় ফেরত আসার জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছে। তারা পুনরায় বাংলাদেশে তাদের মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করতে ইচ্ছুক। ইতিমধ্য তারা সরকারের কাছে লাইসেন্স ফেরত এর জন্য আবেদন করেছে। সিটিসেল সর্বপ্রথম বাংলাদেশে সিডিএম প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কের সেবা প্রদান করেছিলো। কিন্তু জানা যায় বকেয়া পরিশোধ না করায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিটিসেলের ফ্রিকোয়েন্সির বরাদ্দ বাতিল করে সরকার। এরপর বিটিসিএল ২০২৩ সালের মার্চ মাসের সিটিসেলের লাইসেন্স টি বাতিল করে। তাদের দাবি অনুযায়ী সিটি সেলের কাছে মোট ২১৮ কোটি টাকা পাওনা রয়েছে বিটিপিএলের। সিটিসেলের মূল প্রতিষ্ঠান হচ্ছে পিবিটিএল। পুনরায় মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল তাদের ব্যবসা চালু করার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ সংস্থার কাছে। উল্লেখ্য সিটিসেলের সকল কার্যক্রম বন্ধ রয়েছে ২০১৬ সাল থেকে। ওই চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে যে, বিটিআরসি তার ক্ষমতার অপব্যবহার করে বৈষম্য মূলক উদ্যোগ নিয়েছে। তাদের ধারণার যে সিটিসেলের মূল প্রতিষ্ঠান পিবিটিএল এমন একটি রাজনৈতিক দলের সাথে যুক্...