সিটিসেল লাইসেন্স ফেরত চেয়েছে পুনরায় ব্যবসা ফেরত আসার জন্য

বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল পুনরায় ব্যবসায় ফেরত আসার জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছে। তারা পুনরায় বাংলাদেশে তাদের মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করতে ইচ্ছুক। ইতিমধ্য তারা সরকারের কাছে লাইসেন্স ফেরত এর জন্য আবেদন করেছে।

সিটিসেল সর্বপ্রথম বাংলাদেশে সিডিএম প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কের সেবা প্রদান করেছিলো। কিন্তু জানা যায় বকেয়া পরিশোধ না করায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিটিসেলের ফ্রিকোয়েন্সির বরাদ্দ বাতিল করে সরকার। এরপর বিটিসিএল ২০২৩ সালের মার্চ মাসের সিটিসেলের লাইসেন্স টি বাতিল করে। তাদের দাবি অনুযায়ী সিটি সেলের কাছে মোট ২১৮ কোটি টাকা পাওনা রয়েছে বিটিপিএলের। সিটিসেলের মূল প্রতিষ্ঠান হচ্ছে পিবিটিএল।

পুনরায় মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল তাদের ব্যবসা চালু করার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ সংস্থার কাছে। উল্লেখ্য সিটিসেলের সকল কার্যক্রম বন্ধ রয়েছে ২০১৬ সাল থেকে।

ওই চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে যে, বিটিআরসি তার ক্ষমতার অপব্যবহার করে বৈষম্য মূলক উদ্যোগ নিয়েছে। তাদের ধারণার যে সিটিসেলের মূল প্রতিষ্ঠান পিবিটিএল এমন একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত যেটি তৎকালীন সরকারের পক্ষে ছিল না।


বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর কোম্পানি হলেও ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবেই বন্ধ হয়ে যায় সিটিসেলের সকল কার্যক্রম। সময় মত বকেয়া পরিশোধ না করায় ২০১৬ সালেই গ্রাহক সেবা বন্ধ করে দেয় সিটিসেল। তৎকালীন সময়ে সর্বমোট ৪৭৭ কোটি ৬৯ লাখ টাকা সিটিসেলের কাছে পাওনা ছিল বলে জানিয়েছে বিআরটিসি।

কিন্তু সিটিসেল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কার্যক্রম যাতে বহাল রাখা হয় সেজন্য বিআরটিসি পাওনার বেশ বড় অংশ ২৪৪ কোটি টাকা তারা ইতিমধ্য পরিশোধ করেছে।

সিটিসেল যে প্রযুক্তি ব্যবহার করত সেটি মূলত সিএমডি এর আওতাধীন। এই প্রযুক্তির অধীনে একটি নির্দিষ্ট মোবাইল ফোনে শুধুমাত্র একটি নির্দিষ্ট সিম কার্ডই ব্যবহার করা যায়। অনেক গ্রাহকের কাছে এটি অসুবিধার মনে হয়েছে। কারণ গ্রাহক চাইলেই তার মোবাইলটিতে সিম অপারেটর পরিবর্তন করতে পারবে না। কিংবা সেই সিমটি অন্য মোবাইল ফোনেও ব্যবহার করতে পারবে না।

সিটিসেলের লাইসেন্স পুনরায় ফেরত দেওয়ার চিঠিতে তারা দাবি করেছে কোম্পানিটি বন্ধ না হলে বিগত ৮ বছরে পিবিটিএল থেকে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব আসতে পারতো।

বাংলাদেশে সিটিসেলের কার্যক্রম শুরু হয়েছিল ১৯৮৯ সালে। এটাকে দক্ষিণ এশিয়ার একটি প্রাচীনতম মোবাইল ফোন অপারেটর বলা যায়। ২০১১ সালে হিসাব অনুযায়ী সিটিসেলের মোট গ্রাহকসংখ্যা ছিল প্রায় ১৭ লক্ষ। সিটিসেল মোবাইল ফোন অপারেটরের নাম্বার গুলি ০১১ দিয়ে শুরু হতো। সেই সময়ে সাধারণ ইন্টারনেট গতির চাইতে একটু বেশি গতি নিয়ে ইন্টারনেট সার্ভিসের নাম ছিল জুম আল্ট্রা। সেই বন্ধ হয়ে যাওয়ার সিটিসেল ব্যবসায়ের ফেরত আসার জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছে।

Comments

Popular posts from this blog

ফেসবুকে খারাপ আপত্তিকর কন্টেন বন্ধ করুন সহজেই

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন • তামান্না ভাটিয়া..!

মানুষকে অভিশাপ দেওয়ার কঠিন পরিণতি