ফেসবুকে খারাপ আপত্তিকর কন্টেন বন্ধ করুন সহজেই
ফেসবুকে ছবি, ভিডিও, রিলস বা স্টোরি পোস্ট করেন? সামাজিক যোগাযোগমাধ্যম এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে রূপ নিয়েছে। দিনের বড় একটি সময় ফেসবুকে আমরা কাটাই। অনেক সময় ছোটরা নিজেদের অ্যাকাউন্ট না থাকায় রিলস ভিডিও দেখতে বাবা-মায়ের অ্যাকাউন্টে ঢুঁকে। তাই আপনার টাইমলাইনে কী ধরনের কনটেন্ট আসছে, সে বিষয়ে সতর্ক থাকা আপনার জরুরি।
আবার অনেকে নিজেই আপত্তিকর ও সংবেদনশীল কন্টেন্ট এড়িয়ে চলতে চায়। ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি সেটিংস রেখেছে। যা চালু করে দিলে অ্যাডাল্ট কনটেন্ট, সংবেদনশীল কন্টেন্ট আপনার টাইমলাইনে আসবে না।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই সেটিংস চালু করবেন:
. প্রথমে আপনার মোবাইলে ফেসবুক চালু করুন।
. এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান
. সেন্সেটিভ কন্টেন্টে ক্লিক করে শো লেস অপশন সিলেক্ট করে সেভ করুন।
ব্যাস কাজ শেষ। এরপর ফেসবুক আপনার টাইমলাইনে আসা আপত্তিকর কন্টেন্ট আসা বন্ধ করে দিবে।

Comments
Post a Comment