Posts

Showing posts from April, 2024

সিলেটে এক/দুই মিনিটের জন্য বিসিএস ৪৬ তম পরীক্ষা দিতে পারলো না ২০ শিক্ষার্থী..!

Image
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সিলেট ব্লু বার্ড হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ঘটেছে এ ঘটনা। এক,দুই; মিনিট দেরি হওয়ায় সিলেটে বিসিএস পরীক্ষা দিতে পারেননি প্রায় ২০ শিক্ষার্থী। তবে হল কর্তৃপক্ষ বলছে, নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। যারা সকাল ৯ টা ৩০ মিনিটের ভেতরে কেন্দ্রে প্রবেশ করেছে তারা সবাই পরীক্ষা দিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০ টায় পরীক্ষা শুরু হলেও নির্দেশনা মতে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কিন্তু তারা সকাল ৯ টা ৩১ মিনিটে পৌঁছালে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। লাইনে দাঁড়িয়ে থাকলেও গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় কেউ কেউ গেট বেয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টাও করেন। তবে শেষ পর্যন্ত মন গলাতে পারেননি কেন্দ্র কর্তৃপক্ষের। পরে পুলিশ সদস্যরা পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরিচয় সংগ্রহ করে। একজন মেয়ে ও একজন ছেলে গেইটের উপরে উঠে বিনয়ের সহিত অনুরোধ করলেও পরীক্ষা দিতে দেওয়া হয়নি। ----------  ----------  ----------  ----------  ---------- সিলেট থেকে ;; চৌধুরী মো: ইরতিযা সাঈদ

অতি গরমে আপনি যে নিয়ম মানবেনঃ

Image
বৈশাখকে বলা হয় মধু মাস। চারিদিক বিভিন্ন রসালো ফলের ছড়াছড়ি। কিন্তু এই মধু মাসে মধুর ফলের স্বাদ যেমন আমাদের আকর্ষণ করে ঠিক তেমনি এই মাসের অসহ্য গরম আমাদের কষ্ট দেয়। নানা ধরনের রোগে ভোগে বাচ্চা বৃদ্ধ সবাই। ডায়রিয়া, ডিহাইড্রেশন, জ্বর, ঠান্ডা, হিট স্ট্রোক এমন নানা রোগে কষ্ট পাই আমরা।  প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে টিপসঃ ১. প্রচুর পানি পান করুন এই গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণের পানি পান করুন। পানির কোন বিকল্প নেই। প্রতিদিন ঘামের সাথে প্রচুর পানি ও লবণ আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আর তাই প্রতিদিন ৬ লিটার পানি অবশ্যই পান করুন। ২. রসালো ফল খান প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন প্রচুর রসালো ফল। রসালো ফল আপনার শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ভিটামিন, মিনারেল ও খনিজের অভাব দূর করবে। এবং এই গরমে আমাদের শরীরের ক্লান্তি দূর করে কাজের শক্তি যোগান দেবে। ৩. প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে সবজি রাখুন এবং তরকারিতে ঝোল রাখুন। এসময় যতটা সম্ভব কষা রান্না পরিহার করুন। শরীর থেকে প্রচুর পানি বের হয় বলে ঝোল জাতীয় ...

সিলেট তথা বাংলাদেশের জনপ্রিয় গায়ক পাগল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত!!!

Image
ছাতকের সুরমা ব্রিজে বাস-সিএনজির সংঘর্ষে ২ জন নিহত। তারমধ্যে একজন ছাতকের শিমুলতলা এলাকার সিলেটের তথা বাংলাদেশের জনপ্রিয় গায়ক পাগল হাসান। অন্যজন এই সিএনজি চালক। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের দিলশাদ মিয়ার ছেলে বাউল শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান ও একই গ্রামের সত্তার মিয়া। আহতরা হলেন রুকন মিয়া, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম। ----------  ----------  ----------  ----------  ---------- সিলেট থেকে ;; চৌধুরী মো: ইরতিযা সাঈদ

সিলেট মিডিয়া ইনস্টিটিউট এর আয়োজনে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে...

Image
‘সিলেট মিডিয়া ইনস্টিটিউট’ এর আয়োজনে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক কর্মশালা ও ইফতার মহফিল সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টায় নগরীর বারুথখানাস্থ ‘সিলেট জেলা প্রেসক্লাবে’ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলাসহ বিভিন্ন উপজেলার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে ইফতারে অংশ নেন সবাই। 'সিলেট মিডিয়া ইনস্টিটিউট' এর কর্ণধার ও চ্যানেল আই'র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী জানান, নিউ মিডিয়ার যুগে সাংবাদিকরা ডিজিটালি বেশ সক্রিয়। এক্ষেত্রে ঝুঁকিও বেড়েছে। তাই একজন গণমাধ্যমকর্মী নিজেকে কিভাবে সুরক্ষিত ও নিরাপদে রাখবেন সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। গোটা বিশ্বেই সাংবাদিকের জন্য ব্যক্তিগত সুরক্ষার প্রথম ধাপ হয়ে উঠেছে ডিজিটাল নিরাপত্তা। প্রযুক্তির ব্যবহারে নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন, এসব খুঁটিনাটি জানতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, আমরা এখান থেকে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারলাম। আমরা প্রতিনিয়ত অনেক ভূল করেছি এখানে সেই ভূল সম্পর্কে জানতে পারলাম। কি ভাবে নিজে নিরাপদ থাকা যায় সেই সম্পর্কে জানতে পারলাম। কর্মশালায় রিসোর্স পারসন হিস...

!সিলেটে এত শিলা বৃষ্টি আগে কেউ দেখেনি -- ৩১ মার্চ ২০২৪ সাল

Image
রাত সোয়া ১০টার কিছু পরে তীব্র বেগে শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর শুরু শিলাবৃষ্টি। অনেক শিলার আকৃতি ৬ ইঞ্চিরও বেশি দেখা গেছে। হঠাৎ শিলাবৃষ্টি শুরু হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে খোলা আকাশের নিচে থাকা যানবাহন। ফলে কয়েক শ যানবাহনের কাঁচ ভেঙে যায়।এ ছাড়া শিলাবৃষ্টির আঘাতে টিনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেকে আহত হন। নগরের নয়াসড়ক মাদরাসার সামনে শিলাবৃষ্টির কবলে পড়া ব্যবসায়ী নাওয়াজ বলেন, ‘হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হয়েই শিলাবৃষ্টি হতে থাকে। এত বড় আকৃতির শিলাবৃষ্টি আমি আগে দেখিনি।’ অনেক মানুষ আহত ও সিএনজিচালিত অটোরিকশা, যানবাহনের ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের বাজারে বের হওয়ায় মানুষের ভিড় বেশি ছিল। তারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন নিরাপদ আশ্রয়ের জন্য।কিন্তু আকস্মিক শিলাবৃষ্টিতে অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটলেও তার আগেই অনেকে আহত হন। অনেক অটোরিকশার ছাদ শিলার আঘাতে ফুটো হয়ে যায়। অনেক গাড়ির গ্লাস ভেঙে যায়।’ বাগবাড়ি এলাকায় বৈরি আবহাওয়ার কবলে পড়েন বাবুল নামে প্রাইভেটকার চালক। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘ঝড়ো বাতাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রু...