সিলেটে এক/দুই মিনিটের জন্য বিসিএস ৪৬ তম পরীক্ষা দিতে পারলো না ২০ শিক্ষার্থী..!
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সিলেট ব্লু বার্ড হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ঘটেছে এ ঘটনা।
এক,দুই; মিনিট দেরি হওয়ায় সিলেটে বিসিএস পরীক্ষা দিতে পারেননি প্রায় ২০ শিক্ষার্থী।
তবে হল কর্তৃপক্ষ বলছে, নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। যারা সকাল ৯ টা ৩০ মিনিটের ভেতরে কেন্দ্রে প্রবেশ করেছে তারা সবাই পরীক্ষা দিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০ টায় পরীক্ষা শুরু হলেও নির্দেশনা মতে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কিন্তু তারা সকাল ৯ টা ৩১ মিনিটে পৌঁছালে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। লাইনে দাঁড়িয়ে থাকলেও গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় কেউ কেউ গেট বেয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টাও করেন। তবে শেষ পর্যন্ত মন গলাতে পারেননি কেন্দ্র কর্তৃপক্ষের। পরে পুলিশ সদস্যরা পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরিচয় সংগ্রহ করে।
একজন মেয়ে ও একজন ছেলে গেইটের উপরে উঠে বিনয়ের সহিত অনুরোধ করলেও পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
---------- ---------- ---------- ---------- ----------
সিলেট থেকে ;; চৌধুরী মো: ইরতিযা সাঈদ

Comments
Post a Comment