Posts

Showing posts from August, 2024

অসুস্থ মাকে বন্যার মাঝে ঘরে তালাবন্ধি করে বউ বাচ্চা নিয়ে চলে গেল সন্তান

Image
"বলছি ফেনী জেলার কালিদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাশ উদ্ধারের কথা। ২৫ তারিখ  সকাল ৯টার সময় বরাবরের মত ত্রান বিতরণ ও উদ্ধার অভিযানে সিলোনিয়া বাজার অবস্থান করে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এমন সময় কালিদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মাইজবাড়িয়া স্কুলের পাশে একটা লাশের তথ্য দেন। সে সূত্রধরে ফায়ার সার্ভিস এর দুই সদস্য, মেম্বার এবং স্বেচ্ছাসেবক দুজন রবার বোট নিয়ে ৩ থেকে ৬ ফিট পানির মধ্যে বের হয়।  স্রোতের প্রতিকূলে সাঁতরে পার হওয়ার নব অভিজ্ঞতায় যখন লাশের কাছাকাছি পৌছাতে কিছুটা গন্ধ অনুভব করা যায়। দরজা খুলতেই চোখে পড়ে চৌকির উপর পড়ে থাকা প্রানহীন দেহ, একটু ভয় লাগছিলো তবু লাশ নিয়ে যেতে হবে। কাঁথা ও প্লাস্টিকের পাটি মুড়িয়ে রাবার বোটে তুলে রাস্তায় গিয়ে আত্মীয় ও স্থানীয়দের খোজা হয়। স্থানীয়রা কেউ বৃদ্ধার সঠিক নাম বলতে পারে না। তাদের অভিযোগ "সন্তানেরা দরজায় তালা মেরে শহরে চলে যান। মারা যাওয়ার পর মেয়ের জামাই তালা ভেঙ্গে মেঝে থেকে লাশ খাটের উপরে তুলে রেখে সেও চলে যায়।" খবর দেওয়া হল মেয়ে এবং মেয়ের জামাইকে। প্রায় ১০ মিনিটের অপেক্ষার পর শুধু মেয়ের জামাই একা এসে লাশ শনাক্ত করে কিন্তু সে উদ্ধারকারী ...

সিলেটে বিস্ফোরক আইনের মামলায় আসামী হয়েছেন ; মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী

Image
লন্ডনে থেকেও এবার সিলেটে বিস্ফোরক আইনের মামলায় আসামি হয়েছেন ঢাকার প্রথম মসজিদ নারিন্দার ঐতিহ্যবাহী ‘বিনত বিবি জামে মসজিদ’ এর খতিব, মুফতী শাহিদুর রহমান মাহমুদাবাদী।  দেশের প্রথম সারির একজন ইসলামী আলোচক, সিলেটের তরুণ ও জনপ্রিয়  বক্তা বর্তমানে দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন।  সেখান থেকে তিনি মামলার খবর পেয়ে যতটা না বিব্রত হয়েছেন তার চেয়ে বেশি অবাক হয়েছেন মামলায় নিজের নাম দেখে।  তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিগত সরকারের আমলে মামলা হামলা জেল জুলুমের শিকার হয়ে দেশ ছেড়ে আসছি,  কিন্তু এরপরও রক্ষা পেলামনা মামলা। কিন্তু প্রবাসে থেকে কিভাবে আমি মামলার আসামি এটা হাস্যকর বটে। একজন আলেমের নামে অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছাড়া আর কিছু নয়। যারা এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে দেশের আলেম সমাজ এবং সাধারণ মানুষকে বিব্রত এবং বিভ্রান্ত করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা সময়ের দাবি। নচেতা আবারো আলেমদের প্রতিবাদের উত্তাল হতে পারে দেশ।

ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগর এর তৃণমূল সম্মেলন ৩০ আগস্ট ২০২৪ সাল

Image
■ ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ■ দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ■ সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ৩০আগস্ট'২৪ইং শুক্রবার, সকাল ১০টা ঐতিহাসিক শারদা স্মৃতি হল কীনব্রীজ সংলগ্ন, সিলেট তৃণমূল দায়িত্বশীল সম্মেলন প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতী সাঈদ আহমদ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজীর আহমদ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিলেট জেলা শাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর