অসুস্থ মাকে বন্যার মাঝে ঘরে তালাবন্ধি করে বউ বাচ্চা নিয়ে চলে গেল সন্তান
"বলছি ফেনী জেলার কালিদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাশ উদ্ধারের কথা। ২৫ তারিখ সকাল ৯টার সময় বরাবরের মত ত্রান বিতরণ ও উদ্ধার অভিযানে সিলোনিয়া বাজার অবস্থান করে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এমন সময় কালিদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মাইজবাড়িয়া স্কুলের পাশে একটা লাশের তথ্য দেন। সে সূত্রধরে ফায়ার সার্ভিস এর দুই সদস্য, মেম্বার এবং স্বেচ্ছাসেবক দুজন রবার বোট নিয়ে ৩ থেকে ৬ ফিট পানির মধ্যে বের হয়।
স্রোতের প্রতিকূলে সাঁতরে পার হওয়ার নব অভিজ্ঞতায় যখন লাশের কাছাকাছি পৌছাতে কিছুটা গন্ধ অনুভব করা যায়। দরজা খুলতেই চোখে পড়ে চৌকির উপর পড়ে থাকা প্রানহীন দেহ, একটু ভয় লাগছিলো তবু লাশ নিয়ে যেতে হবে।
কাঁথা ও প্লাস্টিকের পাটি মুড়িয়ে রাবার বোটে তুলে রাস্তায় গিয়ে আত্মীয় ও স্থানীয়দের খোজা হয়। স্থানীয়রা কেউ বৃদ্ধার সঠিক নাম বলতে পারে না। তাদের অভিযোগ "সন্তানেরা দরজায় তালা মেরে শহরে চলে যান। মারা যাওয়ার পর মেয়ের জামাই তালা ভেঙ্গে মেঝে থেকে লাশ খাটের উপরে তুলে রেখে সেও চলে যায়।"
খবর দেওয়া হল মেয়ে এবং মেয়ের জামাইকে। প্রায় ১০ মিনিটের অপেক্ষার পর শুধু মেয়ের জামাই একা এসে লাশ শনাক্ত করে কিন্তু সে উদ্ধারকারী টিমের সাথে মেইন রোডে আসতে রাজি হয়নি।
পরবর্তীতে ফায়ার সার্ভিস, আর্মি এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় রাস্তার ডিভাইডারে সেই মাকে দাফন করা হয়..।
ওখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ আর করুণ ছিল যে কেউ ছবি বা ভিডিও করার কথা চিন্তাই করেনি।

Comments
Post a Comment