Posts

Showing posts from August, 2025

বরিশাল থেকে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

Image
জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মাইটিভির এমডি নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাজে গ্রেফতারের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ২৬ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলো জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। জানা যায়, রোববার বরিশাল থেকে সিআইডির এক বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করে। এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার

Image
রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে তাওহিদ আফ্রিদিকে গ্রেফতার করতে ছাব্বিশ আলটিমেটাম দিয়েছে জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স। আদালতে মাই টিভির চেয়ারম্যান কে পাঁচদিন রিমান্ড দেয়া হয়েছে ১৮ আগস্ট। 

ফেসবুকে খারাপ আপত্তিকর কন্টেন বন্ধ করুন সহজেই

Image
‎ফেসবুকে ছবি, ভিডিও, রিলস বা স্টোরি পোস্ট করেন? সামাজিক যোগাযোগমাধ্যম এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে রূপ নিয়েছে। দিনের বড় একটি সময় ফেসবুকে আমরা কাটাই। অনেক সময় ছোটরা নিজেদের অ্যাকাউন্ট না থাকায় রিলস ভিডিও দেখতে বাবা-মায়ের অ্যাকাউন্টে ঢুঁকে। তাই আপনার টাইমলাইনে কী ধরনের কনটেন্ট আসছে, সে বিষয়ে সতর্ক থাকা আপনার জরুরি। ‎ ‎আবার অনেকে নিজেই আপত্তিকর ও সংবেদনশীল কন্টেন্ট এড়িয়ে চলতে চায়। ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি সেটিংস রেখেছে। যা চালু করে দিলে অ্যাডাল্ট কনটেন্ট, সংবেদনশীল কন্টেন্ট আপনার টাইমলাইনে আসবে না। ‎ ‎চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই সেটিংস চালু করবেন:    ‎ ‎. প্রথমে আপনার মোবাইলে ফেসবুক চালু করুন। ‎ ‎. এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান ‎ ‎. সেখানে প্রেফারেন্স সেকশনে থাকা কন্টেন্ট প্রেফারেন্স অপশনে ক্লিক করুন। ‎ ‎. সেন্সেটিভ কন্টেন্টে ক্লিক করে শো লেস অপশন সিলেক্ট করে সেভ করুন। ‎ ‎ব্যাস কাজ শেষ। এরপর ফেসবুক আপনার টাইমলাইনে আসা আপত্তিকর কন্টেন্ট আসা বন্ধ করে দিবে।

বাঁইশ বছর পর এমসি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব - সভাপতি সামি এবং সাধারণ সম্পাদক জুনেদ

Image
দীর্ঘ বাঁইশ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল।  সোমবার (১১ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটারদের সরাসরি অংশগ্রহণে এই নির্বাচন সম্পন্ন হয়।  কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ। সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বিষয়টি নিশ্চিত করেছেন। কাউন্সিলে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০১ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে প্রাপ্ত ভোটের হিসাবে খান মোহাম্মদ সামি ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব হোসাইন সাহিদ পান ৭৯ ভোট। অন্যদিকে হাবিবুর রহমান ৪৮ ভোট এবং হাবিবুর রহমান নাঈম পান ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রশিদ শাহ পান ১২ ভোট এবং এহসানুল হক তালহা পান ৬ ভোট।

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন • তামান্না ভাটিয়া..!

Image
 দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রূপালি পর্দায় ঝলমলে এক মুখ। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গান—সবখানেই তিনি নিজের জাদুতে দর্শক মাতিয়েছেন। তার মসৃণ ত্বক আর টানটান গড়ন নিয়ে আলোচনা হয় সবখানেই। সম্প্রতি এই অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন সমস্যার কথা—ব্রণ। এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া অকপটে জানান, অন্যান্য সাধারণ মানুষের মতোই তারও মাঝেমধ্যে ব্রণ ওঠে। এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি এক দারুণ কৌশল অবলম্বন করেন, যা শুনে অনেকেই অবাক। অভিনেত্রী জানান, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে। তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক। তবে তামান্না বলেন, ‘যে কোনো সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে।’ এই কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটা তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে তিনি অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন। তবে সবার জন্য তামান্নার পরামর্শ, উঠতি বয়সের ছেলে-মেয়েদের ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যা হল...