বরিশাল থেকে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মাইটিভির এমডি নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে তাজে গ্রেফতারের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ২৬ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলো জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)।

জানা যায়, রোববার বরিশাল থেকে সিআইডির এক বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ফেসবুকে খারাপ আপত্তিকর কন্টেন বন্ধ করুন সহজেই

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন • তামান্না ভাটিয়া..!

মানুষকে অভিশাপ দেওয়ার কঠিন পরিণতি