Posts

Showing posts from March, 2024

গুজব ঠেকাতে বাংলাদেশে ফেসবুক ইউটিউব সাময়িক বন্ধ রাখার চিন্তা সরকারে !!

Image
প্রায়ই গুজব ছড়ানো হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিউবে। এসবের বিরুদ্ধে সরকার কর্তৃপক্ষের কাছে অভিযোগও দেয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমকগুলোর কাছ থেকে তেমন সাড়া মিলে না। এজন্য এবার এ ব্যাপারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেসবুক ও ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো সাড়া না দিলে প্রয়োজনে দেশে কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগের দুটি মাধ্যম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ওদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) অফিস এখানে না থাকার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ তারা শোনে না। তারা যে শুনছে না সেটা আমরা পাবলিকলি প্র চা র করব। প্রয়োজন হলে এগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাকে আগে প্রোপার নোটিফাই করব, আমাদের অভিযোগ যথাযথভাবে আমলে না নিয়ে তারা (সামাজিক যোগাযোগ মাধ্যম) এসব ক্রাইম, গুজব অ...

এখন দেশে দাম কমল কেরোসিন ও ডিজেলের কার্যকর এক এপ্রিল থেকে..!

Image
আজ রবিবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দ্বিতীয় দফা জ্বালানি তেলের দাম কমানো হলো। দেশে কেরোসিন ও ডিজেলের দাম কমেছে। প্রতি লিটার কেরোসিন ও ডিজেলের দাম ২ টাকা ২৫ পয়সা করে কমেছে। নতুন এই দাম পহেলা এপ্রিল থেকে কার্যকর করা হবে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮.২৫ টাকা থেকে ২.২৫ টাকা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অকটেন এবং পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে।

সিলেটে এই ৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক কর্মশালা...

Image
সিলেটে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক কর্মশালা। এতে সীমিত সংখ্যক আসন থাকায় ২ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সুযোগ রয়েছে। অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছে সিলেট মিডিয়া ইনস্টিটিউট। শনিবার (৩০ মার্চ) দুপুরে অনুষ্ঠানের আয়োজক কমিটি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকরা জানান, নিউ মিডিয়ার যুগে সাংবাদিকরা ডিজিটাল মাধ্যমে বেশ সক্রিয়। এক্ষেত্রে ঝুঁকিও বেড়েছে। তাই একজন গণমাধ্যমকর্মী নিজেকে কিভাবে সুরক্ষিত ও নিরাপদে রাখবেন সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। গোটা বিশ্বেই সাংবাদিকের জন্য ব্যক্তিগত সুরক্ষার প্রথম ধাপ হয়ে উঠেছে ডিজিটাল নিরাপত্তা। প্রযুক্তির ব্যবহারে নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন, তার খুঁটিনাটি জানতে এ কর্মশালা অত্যন্ত কার্যকরী বলে জানান আয়োজকেরা। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পুলিশের গোয়ন্দা বিভাগের সাইবার ক্রাইম ও কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্প...

সিলেট এক হোটেলে অ.সা.মা.জি.ক কাজ ; নারীসহ গ্রে.ফ.তা.র ৯

Image
  সিলেট মহানগরের বন্দরবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চার নারীসহ ৯ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)। রবিবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে।   পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ ছিল বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ পরিচালিত হয়ে আসছে। রবিবার রাতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় চার নারী ও পাঁচ পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হলেন,  সারোয়ার খান (২৫), ইয়ামিন (২৫), খসরু মিয়া (৩৫), রইচ আলী (২৮), মোঃ রুমেল আহমদ (২৮), ফাতেমা আক্তার জান্নাত (২৫), মোছাঃ মেঘনা আক্তার (২৬), সালমা বেগম (২৬), মোছাঃ নাজমা বেগম (২৮)। আটককৃতদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

হেঁটে বিশ্ব ভ্রমণে বাংলাদেশি সাইফুল, সময় লাগবে প্রায় ১২ বছর

Image
হেঁটেই বিশ্ব ভ্রমণ শুরু করলেন বাংলাদেশি যুবক সাইফুল ইসলাম শান্ত। গত শুক্রবার ২২ মার্চ ২০২৪ সকালে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হন তিনি। এর আগে গত বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ বিশ্বভ্রমণের তথ্য জানান শান্ত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল সহ অন্যরা।  সাইফুল ইসলাম শান্ত বলেন, ‘জাতিসংঘ ঘোষিত ১৯৩টি দেশ ভ্রমণের পরিকল্পনা আছে তার। ঢাকা থেকে হাঁটা শুরু করে যশোর-বেনাপোল সীমান্ত পার হয়ে কলকাতায় পৌঁছানোর পরিকল্পনা। এরপর ভারতের ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ হয়ে দিল্লিতে পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী উজবেকিস্তান যাওয়ার কথা রয়েছে। তারপর পর্যায়ক্রমে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ ক্রমান্বয়ে এশিয়ার অন্যান্য দেশ ভ্রমণ করার আশা প্রকাশ করেন শান্ত । এশিয়া মহাদেশ ভ্রমণের পর আফ্রিকা এব...

কোপা আমেরিকা ফুটবল ২০২৪ আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ সময়;সূচি প্রকাশ

Image
কোপা আমেরিকার ম্যাচ সময় সূচি প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের ২১ জুন থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। ফাইনাল ১৫ জুলাই। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ, মোট ১৬টি দল নিয়ে হবে প্রতিযোগিতা। এখন পর্যন্ত ১৪টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি দু’টি দল এখনো ঠিক হওয়া বাকি। গ্রুপ এ— আর্জেন্টিনা, পেরু, চিলি, যোগ্যতা অর্জনকারী দল। গ্রুপ বি— মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা। গ্রুপ সি— যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানাম, বলিভিয়া। গ্রুপ ডি— ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, যোগ্যতা অর্জনকারী দল। ২১ জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে যোগ্যতা অর্জনকারী দল। তাদের পরের খেলা ২৬ জুন। প্রতিপক্ষ চিলি। ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নেরা। ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। ২৯ জুন প্যারাগুয়ে ও ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের বাকি দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। তারপর ...

যানজটে আটকে আছি নওগাঁ!

Image
  যানজটে আটকে আছি নওগাঁ! আসলে নওগাঁ শহরের রাস্তার অভাব! এটা দেখার কেউ নাই, আর এটা নিয়ে ভাববার কেউ নাই, দিন দিন এই শহরের অবস্থা খুবই করুণ হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে রাস্তার কাজ হলেও নওগাঁ জেলাতে বিন্দুমাত্র রাস্তা প্রশস্ত করনের কাজ হয়নি!! একটা জেলা শহর তাও আবার সিংগেল লেনের রাস্তা।যতদিন না ভালো রাস্তা হচ্ছে ততদিন নওগাঁর অবস্থা এরকমই থেকে যাবে।অনেক বছর যাবত নওগাঁ শহর দেখে আসছি কিন্তু উন্নয়নের ছোয়া লাগেনি মেইন শহরের রাস্তা কিভাবে এখনো সিঙ্গেল লাইন রাস্তা থাকে,,,, অনান্য শহরে উপজেলার রাস্তা ও এখন ডাবল লাইন রাস্তা হয়ে গেছে,,,,, আমার বয়স অল্প,,, কিন্তু গত ১০ বছরে নওগাঁতে এমন কোন উন্নয়ন হইছে বলে আমার চোখে পরে না,,,,

নওগাঁ গরুর মাংস বিক্রয় করা বন্ধ হয়েছে!

Image
নওগাঁ গরুর মাংস বিক্রয় করা বন্ধ   গত বুধবার সকাল থেকে বন্ধ করে দিয়েছে মাংস বিক্রি  নওগাঁয় ‘যৌক্তিক’ বেঁধে দেয়া মূল্যে অপারগতা প্রকাশ করে গরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। তবে দু'একজন বিক্রেতাকে ফ্রিজের বাসী মাংস শর্ত সাপেক্ষে বিক্রি করতে দেখা গেছে।মাংস ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য ৬৬৫ টাকা কেজি দরে লোকসান দিয়ে মাংস বিক্রি করা তাদের পক্ষে সম্ভব না। মাংস ব্যবসায়ীরা গত সোমবার জেলা প্রশাসকের নিকট দেখা করে কিছুটা বেশী মূল্যে বিক্রি করার অনুমতি প্রার্থনা করেন। জেলা প্রশাসক মো. গোলাম মওলা তাঁদের বলেন যে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতা সহজ করতে সরকার ‘যৌক্তিক’ এই মুল্য নির্ধারণ করে দিয়েছে। এ ব্যাপারে আমার কিছু বলার বা করার নাই।ব্যবসায়ীরা সেখান থেকে ফিরে এসে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে গরু জবাই এবং মাংস বিক্রি সম্পূর্নভাবে বন্ধ করে দিয়েছে। সেখানে অবস্থানরত মাংস বিক্রেতা রাব্বী বলেন, বেশী মূল্যে গরু কেনা, কর্মচারী খরচ ইত্যাদি কারনে সাড়ে ৭শ টাকা কেজি'র নিচে মাংস বিক্রি করা কোনক্রমেই সম্ভব না। তাই বাধ্য হয়ে জবাই এবং বিক্রি বন্ধ করে দিতে...

কলকাতায় দুটি সিনেমায় হিরো আলম..!

Image
কলকাতায় দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। ‘নিলে গেম’, ‘মিয়া ভাই’ নামে দুটি সিনেমা পরিচালনা করছেন জামাল উদ্দিন। গত ৮ মার্চ থেকে ‘নিলে গেম’ সিনেমার শুটিং করছেন আলম। এতে হিরো আলমের সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। আরও অনেক স্থানীয় শিল্পী কাজ করবেন দুটি সিনেমায়ই জানালেন আলম। কলকাতা থেকে মুঠোফোনে হিরো আলম বলেন, অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি। ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম। একপর্যায়ে তাকে সিনেমায় অভিনয়েও দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। এ ছাড়া হিরো আলম রাজনীতিতেও সক্রিয়। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এর বাইরে তাকে অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়।

বিনা নোটিশে উধাও ফেসবুক এবং ইন্সটাগ্রাম..!

Image
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিজ থেকে লগআউট হয়ে গেছে। পরবর্তীতে মেইল, ফোন নাম্বারসহ পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্ট করলেও পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। তবে এর কারণ জানা যায়নি। মঙ্গলবার (৫ মার্চ) রাত বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। তবে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে কোন নোটিশ পাওয়া যায়নি। সাথে ইন্সটাগ্রাম এর একই অবস্থা জানা গেছে। বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত সোয়া ৯টার দিকে হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগইন হতে পারেননি। এ বিষয়ে মেটা কিংবা ফেসবুক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি।