বিনা নোটিশে উধাও ফেসবুক এবং ইন্সটাগ্রাম..!
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিজ থেকে লগআউট হয়ে গেছে। পরবর্তীতে মেইল, ফোন নাম্বারসহ পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্ট করলেও পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। তবে এর কারণ জানা যায়নি।
মঙ্গলবার (৫ মার্চ) রাত বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।
তবে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে কোন নোটিশ পাওয়া যায়নি।
সাথে ইন্সটাগ্রাম এর একই অবস্থা জানা গেছে।
বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত সোয়া ৯টার দিকে হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগইন হতে পারেননি।
এ বিষয়ে মেটা কিংবা ফেসবুক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি।

Comments
Post a Comment