Posts

Showing posts from June, 2025

পিআর পদ্ধতিতে নির্বাচন বিএনপি না আর সবাই সহমত.

Image
সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন ইস্যুতে বিএনপি ছাড়া মোটামুটি সবাইকে একমঞ্চে নিয়ে আসতে সক্ষম হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটি শনিবার (২৮ জুন) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ করেছে, সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ‘হালের ক্রেজ’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এবং গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের সুরে সুর মিলিয়ে তারাও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিন দুপুর ২ টায় মহাসমাবেশ শুরুর পর একে একে মঞ্চে আসেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং মাওলানা আব্দুল হালিম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এনসিপির সদস্য সচিব মুহাম্মদ আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, খেলাফত আন্দোলন...

রিয়া মনি অচেতন হিরো আলম'কে বুকে জড়িয়ে ধরলেন!

Image
হিরো আলম বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেখানেই আত্মহত্যার চেষ্টা করেছেন। এ খবর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তার কাছে ছুটে যান তার স্ত্রী রিয়া মনি। সেখানে গিয়ে রিয়া মনি তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।’ রিয়া মনি গণমাধ্যমকে বলেন, ‘বগুড়া এসে তার (হিরো আলম) সার্বিক বিষয় জেনেছি। এখন তাকে নিয়ে আমি ঢাকার দিকে রওনা দিয়েছি। সেখানে তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসা করাব।’ হিরো আলমের আত্মহত্যা চেষ্টার খবর রিয়া মনি জানতে পেরে বগুড়ার দিকে রওনা দেন। যাওয়ার পথে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সকালে এ ঘটনা শোনার পরে আমি রাওনা দিয়েছি বগুড়ায় উদ্দেশ্য। এখনো এ ঘটনার বিস্তারিত আমি জানি না। তবে শুনেছি রাতে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর বাসায় ছিল। অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’ জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুন...