Posts

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা

Image
সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে ডাকায় বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। গত ২৯ মে ঈদের পরদিন বিকেলে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে সাধারণ ক্রেতার বেশে তাজপুর বনফুল শাখায় যান ইউএনও মুনমুন নাহার আশা। সে সময় শাখা ব্যবস্থাপক সুহেল বড়ুয়া দোকানের বাইরে ছিলেন। ইউএনও দোকানের কর্মচারী আব্দুল মান্নানের কাছে চকোলেট আইসক্রিম চাইলে তিনি জানান, চকোলেট আইসক্রিম নেই, অন্য কোনো আইসক্রিম নিতে পারেন। পরে ইউএনও মিষ্টির কাউন্টারে গিয়ে বিভিন্ন মিষ্টি সম্পর্কে জানতে চান। এ সময় আব্দুল মান্নান বলেন, ‘আপা' গতকাল ঈদের কারণে নতুন মিষ্টি আসেনি। আজকের মিষ্টিগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো শুকনো মিষ্টি, দুই-চার দিন থাকলেও নষ্ট হয় না। অভিযোগ অনুযায়ী 'আপা’ বলায় ইউএনও ক্ষুব্ধ হয়ে আব্দুল মান্নানকে বলেন, তুমি আমাকে চিনো? আমাকে আপা ডাকছ কেন? আমি ম্যাজিস্ট্রেট। তোমাদের বাসি মিষ্টি বিক্রির অভিযোগ বালাগঞ্জের ইউএনওসহ অনেকেই আমার কাছে দিয়েছে। আমি এখন মোবাইল কোর্ট পরিচালনা করব। পরে তিনি শাখা ব্যবস্থাপককে ডাকার নির্দেশ দেন। কর...

২১মে বিশ্ব চা দিবস — চায়ের কাপে সকাল থেকে সন্ধ্যা

Image
এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই’ কবী সুমন-এর এই পঙ্‌ক্তির মধ্যেই যেন ধরা আছে চায়ের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। সকালের ক্লান্তি কাটানো থেকে শুরু করে মনখারাপ বা বৃষ্টিভেজা বিকেলের সঙ্গী, এক কাপ চা বহু মানুষের কাছেই স্বস্তির নাম। তাই পানির পর পৃথিবীতে সবচেয়ে বেশি পান করা পানীয় হিসেবেও চায়ের অবস্থান আলাদা। এই ভালোবাসাকে সম্মান জানাতেই প্রতিবছর ২১ মে পালিত হয় বিশ্ব চা দিবস। বিশ্ব চা দিবসের যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। তখন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ভারত ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন শুরু করে। সে সময় দিনটি পালিত হতো ২১ ডিসেম্বর। পরে ২০১৯ সালে সিদ্ধান্ত নেওয়া হয়, দিনটি ২১ মে বিশ্ব চা দিবস হিসেবে পালিত হবে। একই বছরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বিশ্বব্যাপী এই দিবস উদযাপনে সম্মতি দেয়। এর পর ২০২০ সালের ২১ মে প্রথমবারের মতো জাতিসংঘের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালিত হয়। তখন থেকেই প্রতিবছর ২১ মে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হয়ে আসছে। চা শুধু পানীয় নয়, সাহিত্য ও সংস্কৃতিতেও তার...

নওগাঁতে অসহায় বৃদ্ধ দম্পতির করুণ কাহিনী

Image
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : ‘একমাত্র ছেলে। কত স্বপ্ন নিয়ে, অনেক কষ্ট করে ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ালাম। ভেবেছিলাম বুড়ো বয়সে আমাদের দেখবে। আজ সেই ছেলেই আমাদের পথের ভিখারি বানিয়েছে। ঘরে মাত্র ৫ কেজি চাল আছে। গত ৪ বছর ধরে এই অশান্তিতে একবেলা-দুবেলা খেয়ে না খেয়ে দিন পার করছি।’ শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে কথাগুলো বলছিলেন নওগাঁ সদর উপজেলার পারবাঁকাপুর গ্রামের বৃদ্ধ আব্দুল জলিল শেখের স্ত্রী মঞ্জোয়ারা বেগম। নাড়িছেঁড়া ধনের এমন নির্মমতার শিকার হয়ে এখন দিশেহারা এই অশীতিপর দম্পতি। নিজের মেধা ও হাড়ভাঙা পরিশ্রমে গড়া কোটি টাকার সম্পত্তিই আজ তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জমিজমা আত্মসাৎ, শারীরিক-মানসিক নির্যাতন আর একের পর এক চক্রান্তের শিকার হয়ে ন্যায়বিচারের আশায় তারা এখন দ্বারে দ্বারে ঘুরছেন। অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী আব্দুল জলিল শেখের (৮৩) আদি বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের তাড়াতিয়া গ্রামে। নব্বইয়ের দশকে ব্যবসায়িক কারণে তিনি নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের পারবাঁকাপুর গ্রামে জমি কিনে নতুনভাবে জীবনসংগ্রাম শুরু করেন। সেখানে তিনি গড়ে ...

লিভারের একাংশ কেটে দেওয়া হল ভারতের জনপ্রিয় হিন্দি টেলিভিশনের অভিনেত্রী দীপিকা কক্কর এর

Image
 ভালো নেই জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে যকৃতের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়েছে তার। এ ছাড়াও দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আরো দীর্ঘ সময় ধরে থেরাপি নিতে হবে বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর। জানালেন, সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার কোষ যকৃতের একটি অংশে বাসা বাঁধায় অস্ত্রোপচার করে তার লিভারের প্রায় এক-পঞ্চমাংশ (২২ শতাংশ) বাদ দিতে হয়েছে। চিকিৎসা শুরুর পর থেকেই অভিনেত্রী নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন; একরকম বাঁচার লড়াইয়েই আছেন অভিনেত্রী। দীপিকা জানান, বর্তমানে তার ঘন ঘন বমি বমি ভাব, মাথা ঘোরানো এবং চুল ঝরে পড়ার সমস্যা হচ্ছে। চুল পড়া বেড়ে যাওয়ায় তিনি পরচুলা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। শরীরে থাইরয়েডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় পেট ফাঁপা ও মুখের ঘায়ের মতো সমস্যাও দেখা দিয়েছে। অভিনেত্রী জানান, গত জুলাই মাস থেকে তার টার্গেটেড থেরাপ...

সালমান শাহ্ এর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়ায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন

Image
১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে সালমান শাহ কে হত্যা করা হয় বলে এত বছর ধরে দাবি করে আসছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। তারই প্রেক্ষিতে ২৯ বছর পর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। এজন্য ২৭ অক্টোবর ‘সালমান শাহ্ ভক্ত ঐক্য জোট, সিলেট’ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করা হয়। এখানে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। যেহেতু এটি হত্যা মামলা সেহেতু এই ‘ড. ইউনুস’ তত্ত্বাবতায়ক সরকারকে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য অনেকেই দাবি তোলেন। এখানে সদস্যদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন এবং সালমান শাহ্ ভক্ত কয়েকজন বক্তব্য রাখেন। আন্দোলনকারীর অনেকেই তারপর সালমান শাহ্ এর মাজার জিয়ারত করেন।  এখানে সালমান শাহের মা ভিডিও কলে যুক্ত হন। ছবিগুলো তুলেছেন আমাদের সিলেট শহর প্রতিনিধি -; ইরতিযা সাঈদ

সিলেটী ভাষা এবং নাগরিলিপির স্বীকৃতির দাবিতে সিলেটে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

Image
ইরতিযা সাঈদ - সিলেট শহর প্রতিনিধি : সিলেটিরা তাদের নিজস্ব ভাষা নিয়ে প্রায় অনেক বছর থেকে আন্দোন্দল করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ২২ অক্টোবর সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‌্যালি নিয়ে জেলা প্রশাসক (সারোয়ার আলম) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপী জমা দেয়া হয়। কয়েকজন তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেন সিলেটি ভাষার ইতিহাস গুলা বলেন। এখানে আহ্বায়ক ‘মুহাম্মদ দিলওয়ার হুছেন’। আর সদস্য সচিব ‘মো: সুয়েজ হুসেন’। সিলেটি কেবল একটি ভাষা নয়; এটি আমাদের শেকড়, আমাদের সমৃদ্ধ ইতিহাস, আমাদের হাজার বছরের ঐতিহ্য। ​এই নিজস্ব ভাষার স্বাতন্ত্র্য রক্ষা ও সাংবিধানিক স্বীকৃতির দাবীতে আজ সিলেটের রাজপথ ছিলো মুখরিত। কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এই যৌক্তিক দাবী নিয়ে জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারকলিপি পেশ করেছেন আন্দোলনকারীরা। ​আসুন, আমাদের এই অমূল্য ঐতিহ্য রক্ষায় এক হই। আমাদের ভাষা, আমাদের গর্ব।

বরিশাল থেকে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

Image
জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মাইটিভির এমডি নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাজে গ্রেফতারের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ২৬ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলো জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। জানা যায়, রোববার বরিশাল থেকে সিআইডির এক বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করে। এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।