সিলেটী ভাষা এবং নাগরিলিপির স্বীকৃতির দাবিতে সিলেটে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
ইরতিযা সাঈদ - সিলেট শহর প্রতিনিধি :
সিলেটিরা তাদের নিজস্ব ভাষা নিয়ে প্রায় অনেক বছর থেকে আন্দোন্দল করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ২২ অক্টোবর সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র্যালি নিয়ে জেলা প্রশাসক (সারোয়ার আলম) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপী জমা দেয়া হয়।
কয়েকজন তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেন সিলেটি ভাষার ইতিহাস গুলা বলেন।
এখানে আহ্বায়ক ‘মুহাম্মদ দিলওয়ার হুছেন’। আর সদস্য সচিব ‘মো: সুয়েজ হুসেন’।
সিলেটি কেবল একটি ভাষা নয়; এটি আমাদের শেকড়, আমাদের সমৃদ্ধ ইতিহাস, আমাদের হাজার বছরের ঐতিহ্য।
এই নিজস্ব ভাষার স্বাতন্ত্র্য রক্ষা ও সাংবিধানিক স্বীকৃতির দাবীতে আজ সিলেটের রাজপথ ছিলো মুখরিত।
কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এই যৌক্তিক দাবী নিয়ে জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারকলিপি পেশ করেছেন আন্দোলনকারীরা।
আসুন, আমাদের এই অমূল্য ঐতিহ্য রক্ষায় এক হই। আমাদের ভাষা, আমাদের গর্ব।




Comments
Post a Comment