মানুষকে অভিশাপ দেওয়ার কঠিন পরিণতি

কাউকে লানত করা বা অভিশাপ দেওয়ার অর্থ হলো তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দোয়া করা। ইসলামে কাউকে অভিশাপ দেওয়া, লানত করা, কারও জন্য আল্লাহর গজব প্রার্থনা করা অত্যন্ত গুরুতর ব্যাপার এবং অনেক ক্ষেত্রেই গুনাহের কাজ।

কোন মুমিন মা মুসলিম ব্যক্তি অন্য কারো খারাপ চাইতে পারে না....

অভিশাপ নিয়ে দুটি হাদিস নিচে দেওয়া হল ঃ

1...ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, নবী (সা.)-এর সময় এক ব্যক্তি যার নাম ছিল আবদুল্লাহ। লোকটি রাসুলুল্লাহ (সা.)-কে হাসাত। শরাব পান করার অপরাধে রাসুলুল্লাহ (সা.) তাকে বেত্রাঘাত করেছিলেন।

একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলো। তিনি তাকে বেত্রাঘাতের আদেশ দিলেন। তাকে বেত্রাঘাত করা হলো। তখন দলের মধ্যে থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহ! তার ওপর অভিশাপ বর্ষণ করুন। নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার আনা হলো! তখন নবী (সা.) বললেন, তোমরা তাকে অভিশাপ করো না। আল্লাহর কসম! আমি তাকে জানি যে সে অবশ্যই আল্লাহ এবং তাঁর রাসুলকে ভালোবাসে। (সহিহ বুখারি, হাদিস : ৬৩২৩)

-------

2...উম্মে দারদা (রা.) বলেন, আমি আবু দারদা (রা.)-কে এরূপ বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন কোনো ব্যক্তি কারো ওপর লানত করে, তখন সে লানত আসমানের দিকে উত্থিত হয়। কিন্তু তা সেখানে পৌঁছার আগেই আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। অতঃপর তা জমিনের দিকে নিক্ষিপ্ত হয়, জমিনে পৌঁছার আগে তার দরজাও বন্ধ করে দেওয়া হয়।

রপর তা ডান দিকে-বাঁ দিকে দুলতে থাকে, সেদিকে পথ না পেয়ে ফিরে আসে অভিশাপ দেওয়া লোকটির ওপর, যদি সে অভিশাপের উপযুক্ত হয়; অন্যথায় তা অভিশাপকারীর ওপর গিয়ে বর্তায়। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৮২৫)




Comments

Popular posts from this blog

ফেসবুকে খারাপ আপত্তিকর কন্টেন বন্ধ করুন সহজেই

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন • তামান্না ভাটিয়া..!