Posts

Showing posts from July, 2025

হার্টে একাধিক ব্লক জামায়াত আমিরের - করতে হবে সার্জারি..!

Image
  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারীর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম আমার দেশকে এ তথ্য জানান। গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। পরে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই বাসায় ফেরেন তিনি। নজরুল ইসলাম জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি বুধবার সকাল ১১ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন জামায়াত আমির। সেখানে বিকাল চারটার দিকে তার এনজিওগ্রাম করা হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। সেই প্রস্তুতি চলছে। জানা গেছে, জামায়াত আমিরের হার্টে ব্লক ধরা পড়ার খবরে তার পরিবার ও দলীয় নেতাদের মাঝে উদ্বেগ দেখা দেয়। তাকে বিদেশে চিকিৎসার জন্যও পরামর্শ দেয়া হয় দলের পক্ষ থেকে। তবে জামায়াত আমির দেশেই চিকিৎসার নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। দ্...

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে আগস্টের প্রথম সপ্তাহে

Image
জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার তাপ ক্রমেই বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এ ঘোষণা দিতে পারেন বলে সরকারের একাধিক সূত্রে জানা গেছে। সূত্রগুলো জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার বার্তা দেওয়া হবে আগস্টের শুরুতেই।

১৩ জুলাই দিলদারের মৃত্যুবার্ষিকী

Image
  ২০০৩ সালের ১৩ জুলাই আজকের এ দিনে না ফেরার দেশে পাড়ি জমান এ কমেডি সুপারস্টার। তার মৃত্যুর পর ঢাকাই সিনেমাতে তার মতো শক্তিশালী কৌতুক অভিনেতার আবির্ভাব ঘটেনি। ঢালিউড ইন্ডাস্ট্রিতে তার শূন্যতা এখনো ভোগায় নির্মাতাদের। যে কারণে মৃত্যুর পরও এ কমেডি অভিনেতা আজও জীবন্ত হয়ে আছেন দর্শক হৃদয়ে। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার। ব্যক্তিজীবনে এসএসসি পাশ করার পর পাঠ্য জীবনের ইতি টানেন। অভিনয়ের প্রতি টান থাকায় দেশ স্বাধীন হওয়ার এক বছর পর চলচ্চিত্রে নাম লেখান। দিলদার  চাঁদপুর জেলার   সদর উপজেলার  শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন। দিলদারের স্ত্রীর নাম রোকেয়া বেগম। এই দম্পতির দুই কন্যা সন্তান। বড় মেয়ের নাম মাসুমা আক্তার। পেশায় তিনি দাঁতের ডাক্তার।   বিয়ে করেছেন অনেক আগেই। তার ছেলে  নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে  পড়ছে, আর মেয়ে পড়ছে ক্লাস সেভেনে। ছোট মেয়ে জিনিয়া আফরোজ। বিএনপি ’র অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন দিলদার। অমল বোস পরিচালিত প্রথম ও একমাত্র সিনেমা‘কেন এমন হয়’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন দিলদার। প্রথম সিনেমাতেই ...

পাঁচ দিনের ফ্রী ইন্টারনেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

Image
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের জনগণকে ফ্রি ইন্টারনেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের সব অপারেটরকে ফ্রি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, আগামী ১৮ জুলাই দেশের সকল মোবাইল অপারেটর ৫ দিন মেয়াদের ১ জিবি ডাটা গ্রাহকদের প্রদান করবে। অপারেটররা গ্রাহককে ফ্রি ডাটা দেয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করবে। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়টিকে মাথায় রেখেই আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

জাপানের বিখ্যাত পর্ন তারকার ইসলাম ধর্ম গ্রহণ!

Image
জাপানি প্রাক্তন পর্ন তারকা রায়ে লিল ব্ল্যাক এখন নতুন এক জীবনের পথে। নীল ছবির জগৎ থেকে সরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। নিজের নামও পরিবর্তন করে রেখেছেন নূরে ইস্তেকবাল। ‎সম্প্রতি এক ভিডিও বার্তায় লিল ব্ল্যাক জানিয়েছেন, “টাকা, খ্যাতি, যশ সবই ছিল, কিন্তু মনের শূন্যতা কিছুতেই কাটছিল না। সেই শূন্যতা থেকেই আল্লাহর দেখানো পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।” লিল জানান, মালয়েশিয়ায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েই তার জীবনে বড় পরিবর্তন আসে। ২০২৪ সালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং এখন নিয়মিত নামাজ, রোজা পালন করছেন। ‎গত রমজানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে তাকে রোজা রাখতে দেখা যায়। সেই ছবি ও ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ‎বর্তমানে তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে ইসলামিক কনটেন্ট তৈরি করছেন। যদিও তার এই পরিবর্তন নিয়ে নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে “সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল” বলেও মন্তব্য করেছেন। ‎তবে সমালোচকদের উদ্দেশে নূরে ইস্তেকবাল বলেন, “আমি জান্নাতে যাব কি না, আমার পাপ ক্ষমা হবে কি না সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজ...

মানুষকে অভিশাপ দেওয়ার কঠিন পরিণতি

Image
কাউকে লানত করা বা অভিশাপ দেওয়ার অর্থ হলো তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দোয়া করা। ইসলামে কাউকে অভিশাপ দেওয়া, লানত করা, কারও জন্য আল্লাহর গজব প্রার্থনা করা অত্যন্ত গুরুতর ব্যাপার এবং অনেক ক্ষেত্রেই গুনাহের কাজ। কোন মুমিন মা মুসলিম ব্যক্তি অন্য কারো খারাপ চাইতে পারে না.... অভিশাপ নিয়ে দুটি হাদিস নিচে দেওয়া হল ঃ 1... ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, নবী (সা.)-এর সময় এক ব্যক্তি যার নাম ছিল আবদুল্লাহ। লোকটি রাসুলুল্লাহ (সা.)-কে হাসাত। শরাব পান করার অপরাধে রাসুলুল্লাহ (সা.) তাকে বেত্রাঘাত করেছিলেন। একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলো। তিনি তাকে বেত্রাঘাতের আদেশ দিলেন। তাকে বেত্রাঘাত করা হলো। তখন দলের মধ্যে থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহ! তার ওপর অভিশাপ বর্ষণ করুন। নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার আনা হলো! তখন নবী (সা.) বললেন, তোমরা তাকে অভিশাপ করো না। আল্লাহর কসম! আমি তাকে জানি যে সে অবশ্যই আল্লাহ এবং তাঁর রাসুলকে ভালোবাসে। (সহিহ বুখারি, হাদিস : ৬৩২৩) ------- 2...উম্মে দারদা (রা.) বলেন, আমি আবু দারদা (রা.)-কে এরূপ বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন কোনো ব্যক্তি...

সিলেটে আবার শনিবার থেকে পরিবহন ধর্মঘট এতে সাবেক মেয়র আরিফের সমর্থন

Image
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে আন্দোলন আরও জোরদার করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটি সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ার করেছে—সময়সীমার মধ্যে সাড়া না মিললে ৫ জুলাই (শনিবার) থেকে সিলেট জেলায় শুরু হবে সর্বাত্মক পরিবহন ধর্মঘট। বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, “শ্রমিক-মালিকদের দাবিগুলো একেবারেই ন্যায্য ও যৌক্তিক। সরকার যদি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তাহলে সিলেটের অর্থনীতি থমকে যাবে।” আন্দোলনকারীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে- বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, . চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা এবং সিলেটের জেলা প্রশাসকের অপসারণ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং “জিরো টলারেন্স” নীতির নামে চালানো অভিযান শ্রমিক ও মালিকদের বিপর্যয়ের দিক...