সালমান শাহ্ এর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়ায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন
১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে সালমান শাহ কে হত্যা করা হয় বলে এত বছর ধরে দাবি করে আসছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী।
তারই প্রেক্ষিতে ২৯ বছর পর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। এজন্য ২৭ অক্টোবর ‘সালমান শাহ্ ভক্ত ঐক্য জোট, সিলেট’ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করা হয়।
এখানে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। যেহেতু এটি হত্যা মামলা সেহেতু এই ‘ড. ইউনুস’ তত্ত্বাবতায়ক সরকারকে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য অনেকেই দাবি তোলেন।
এখানে সদস্যদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন এবং সালমান শাহ্ ভক্ত কয়েকজন বক্তব্য রাখেন।
আন্দোলনকারীর অনেকেই তারপর সালমান শাহ্ এর মাজার জিয়ারত করেন।
এখানে সালমান শাহের মা ভিডিও কলে যুক্ত হন।
ছবিগুলো তুলেছেন আমাদের সিলেট শহর প্রতিনিধি -; ইরতিযা সাঈদ



Comments
Post a Comment