কোপা আমেরিকা ফুটবল ২০২৪ আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ সময়;সূচি প্রকাশ


কোপা আমেরিকার ম্যাচ সময় সূচি প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের ২১ জুন থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। ফাইনাল ১৫ জুলাই। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এবারের প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ, মোট ১৬টি দল নিয়ে হবে প্রতিযোগিতা। এখন পর্যন্ত ১৪টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি দু’টি দল এখনো ঠিক হওয়া বাকি।

গ্রুপ এ— আর্জেন্টিনা, পেরু, চিলি, যোগ্যতা অর্জনকারী দল।

গ্রুপ বি— মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা।

গ্রুপ সি— যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানাম, বলিভিয়া।

গ্রুপ ডি— ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, যোগ্যতা অর্জনকারী দল।

২১ জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে যোগ্যতা অর্জনকারী দল। তাদের পরের খেলা ২৬ জুন। প্রতিপক্ষ চিলি। ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নেরা।

ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। ২৯ জুন প্যারাগুয়ে ও ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের বাকি দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল।

প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে দিয়ে পাওয়া যাবে এবারের কোপার চ্যাম্পিয়ন দলকে।

সূত্র : আনন্দবাজার



Comments

Popular posts from this blog

ফেসবুকে খারাপ আপত্তিকর কন্টেন বন্ধ করুন সহজেই

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন • তামান্না ভাটিয়া..!

মানুষকে অভিশাপ দেওয়ার কঠিন পরিণতি